Jonathan buckley’s one boat উপন্যাস লেখা হয়েছে গ্রিসের এক উপকূলীয় শহর কে কেন্দ্র করে। Jonathan buckley’s এই বই,
আমাদের মননশীল গুণ কে মূর্ত করে তোলে, যা সংশয় ও আবেগ এর জন্য জায়গা করে দেয়।
বুকার পুরষ্কার এর দৌড়ে থাকা এই বই শুরু হয়েছে গ্রীক দার্শনিক একিপটেটাস এর নির্বিকার উক্তি দিয়ে,
“মনে রাখবেন , আপনি লেখকের বেছে নেওয়া নাটকেরই একজন অভিনেতা , যদি নাটক ছোটো হয় সেই ছোট নাটকেই আর নাটক যদি বড় হয় সেই বড়ো নাটকের”।
“আর এটাই আপনার কাজ – প্রদত্ত ভূমিকাটি ভালোভাবে অভিনয় করা, কিন্তু তা বেছে নেওয়ার দ্বায়িত্ব অন্যের”।
যদিও buckley উদ্ধৃতির এই টুকু অংশ ব্যাবহার করেই চরিত্র নির্মাণ করে চরিত্র নির্মাণ করেই নিজের সম্মান জ্ঞাপন করেছেন।

গল্পের প্রধান চরিত্র তেরেসা এক দশকে যে দু বার গ্রীক শহরে যায় দুই বারেই সে তার প্রিয়জন প্রথমে মা ও পরে,
বাবার মৃত্যু তে শোকাহত হয়ে। সেই শহরের সঙ্গে তার সাক্ষাৎ গুলো সেই জায়গার দর্শনকে প্রতিফলিত করে।
সেই শহরে আছেন পেত্রস একজন কাব্যিক , আকাঙ্ক্ষী মেকানিক, যিনি জীবন, নৈতিকতার প্রশ্ন, জলবায়ুর পরিবর্তন,
পশুপাখি, গাছপালা, নিয়ে নিজের কল্পনার জগতে মগ্ন থাকেন। শহরেরমানুষ তাকে অদ্ভূত মানুষ বলে ভাবে। এদিকে,
http://One Boat by Jonathan Buckley | Book review | The TLS https://share.google/9GhgO2W6YcYjpRwdQ
তেরেসা তার এই শহরে দুইবার আসার পথে মস্তিষ্কে আঘাত পাওয়ার ফলে অদ্ভুতুড়ে ভাব আরোও বেড়ে যায়। এরপরে উপন্যাসে আসে,
নিকো , যে তার প্রাক্তন প্রেমিক যদিও সে এখন বিবাহিত, সে প্রবৃত্তির শক্তিতেই বিশ্বাস করে,- যা মনুষের কাজকে চালিত করা উচিত,- অনুশোচনা নয়,
এবং জ্যান্থি যে মা সেই মনোরম ক্যাফে টির ব্যাবস্থাপনা দ্বায়িতে উন্নীত হয়েছে যেটি তেরেসার স্বস্তির জায়গা হয়ে উঠেছে।
এমন এক ভাষার কথোপকথনের মাঝে যা সে না বুঝলেও কোনো অসুবিধা নেই। উপন্যাসের কিছু চরিত্র তার স্মৃতিতেই রয়ে যায়,
যেমন জন যে কিনা শাস্তি, ন্যায়বিচার, প্রতিশোধ ,মুক্তি এবং ক্ষমার মত অসম্ভব কাজের মতো ভাবনার সঙ্গে লড়াই করছিল, কিংবা
টম তার প্রাক্তন স্বামী । তার স্মৃতির রঙ্গমঞ্চের চরিত্রসমূহের কেউ গৌন বা কেউ ততটাও নয়।
জীবনের প্রতি সমস্ত অস্পষ্টতা সত্ত্বেও সম্ভবত স্থানটির সাথে তেরেসার অনুপ্রেরনার কোন সম্পর্ক নেই। যদি এটাকেই “আত্ম দর্শনের জন্য সহায়ক” মনে করেন,
গ্রীক ভূদৃশ্য হোক বা না হোক ভ্রমণ বেশিরভাগ সময় আমাদের মননের দিকে নিয়ে যায়, এবং বাকলি ভ্রমণের এই মননশীল ,
গুণ টির মূর্ত প্রতীক -সেটা সশরীরেই হোক কিংবা পেত্রসের ভাষায় “স্মৃতির টুকরো” এর মাধ্যমে। স্বপ্ন অভ্যন্তরীণ সংলাপ ও প্রাণবন্ত ,
পর্যবেক্ষণের মধ্যে দিয়ে উপন্যাসটি মানব জীবনে জটিলতা ও চিন্তার অপূর্ণতাকে নিখুঁত ভাবে তুলে ধরে।
যদিও শেষের দিকে প্যাট্রিক মনে হয় তার সম্পাদক কে তার দিনলিপি নিয়ে যে উপন্যাসটি তৈরি করবে সেই বিষয়ে কিছু নির্দেশনা দেন।
বাকলির উপন্যাস এর বিষয় বস্তু ওর মূল ভাবের মতোই অস্পষ্ট- যেমন স্মৃতি, সম্পর্ক ও শোক। সময় এর রেখা গুলো ,
একে অপরের সাথে মিশে যায়, এবং জট ছাড়ানো অসম্ভব হয়ে পড়ে, তবে এই জন্য লেখক কে কখন দোষ দেওয়া যায় না।
এই উপন্যাস কে এই অনুভূতি কেই সুন্দর করে তোলে আর আমাদের বলে যে “জীবন হলো জীবনের অর্থ অনুসন্ধান এর এক উন্মুক্ত প্রচেষ্টা,
এবং এর একমাত্র সমাপ্তি নিহিত রয়েছে বিভিন্ন চরিত্রের বিবর্তন ও রূপান্তরের মধ্যে, যেটা সূক্ষ্ম কিন্তু কার্যকর। কাউকে জোর দিয়ে বলেন যে,
“জীবনের সমস্ত রকমের অস্পষ্টতা থাকলেও আমাদের বেঁচে থাকতে হবে”।
এই উপন্যাস নিয়ে আমার মতামত?
এই উপন্যাসের কোন কিছুই সরলরেখায় সহজ ভাবে বলা হয়নি। সমস্ত শিক্ষায় যেন রূপক এর র মাধ্যমে একটা পর্বতারোহনের মধ্যে দিয়ে প্রাপ্ত হয়।।
উদাহরণ দিয়ে বলি শিরোনামে যে নৌকা এর কথা বলা হয়েছে, সেটা আমাদের জীবনের প্রতিক যা আমাদের পারিপার্শ্বিক, অবস্থার
জলস্রোতের উত্থান-পতন কে প্রতিরোধ করে ভাসে। এটি আমাদের বোঝায় যে “কোনো ব্যক্তি বা স্থানই চিরও এটাই না”
এই উপন্যাস পড়তে পড়তে যে প্রবাদ মনে আসে সেটা হলো “পরিবর্তন ই ধ্রুব”। Jonathon bakli এই উপন্যাস ভালো দিক হল,
গদ্যের বাড়াবাড়ি না করে মাঝে মাঝে তিনি এই ধরনের উক্তির মাধ্যমে সঙ্গতি হারানোর ঝুঁকি নেন যেমন
“তুমি অতীতে বাঁচতে পারো না এবং ভবিষ্যতে কেউই বাঁচবে না” অথবা “আজকের মানুষটি আগামী কালের মানুষ এর মধ্যে প্রোথিত”।
কিছু পাঠকের কাছে “one boat” উপন্যাস এক ঘেয়ে লাগতে পারে যদি সে এটা পড়তে পড়তে ধৈর্য হারিয়ে ফেলে, কিন্তু
একটা সুনির্দিষ্ট কাঠামো ও কাহিনী সূত্রের অনুপস্থিতি তেও এটা যে আবেগঘন গভীরতা প্রদান করে , তার প্রতি এমনটা বলা অবিচার হবে,
Jonathon bakli এখানে মারুফ মস্তিষ্ক ও চিন্তার কার্যকলাপ কে ব্যক্তিস্বরূপে রূপ দেওয়ার শিল্পে দক্ষতা,
অর্জন করেছেন এবং এর জন্যই তিনি ও তার বই বুকার পুরষ্কার এ পাওয়ার যোগ্যতা অর্জন করেছে।


Pingback: The eleventh hour by salman rushdie