Review of A different story poetry by Amlanjyoti Goswami||বাংলায় পর্যালোচনা

200 টির ও বেশি কবিতা নিয়ে লেখা A different story poetry মূলত লেখক অম্লান জ্যোতি গোস্বামীর 

সংযমের কারণে একাধারে গভীর ও মর্মস্পর্শী।

 A different story poetry নিয়ে কিছু কথা?

যে কোনো কবিতার অগ্নি পরীক্ষা হলো তা কতোটা সরল ভাবে নিরর্থককে গভীরতায় এবং গোধূলিকে দ্যুতিময়তায় পরিবর্তিত করে।

“জেজুরি”কবিতায় “Lines like the roof comes down on maruti’s head or a bug perched on a statue’s toe” এই পংক্তি গুলো একই নিশ্বাসে পুরান,স্মৃতি, বিদ্রুপ কে ফুটিয়ে তোলে।https://thebookscope.com/if-you-love-read-poetry-read-tamaara-nambiars-poetry-collection-bruises-and-butterflys/

ওয়েন্ডি কোপ, জেন হার্স ফিল্ড, এবং রেমন্ড antrobus এর কবিরাও দৈনন্দিন জীবনের নিঃশব্দ কোণায় গীতিময়তা, ও দ্যুতি খুঁজে পেয়েছেন।

A different story poetry তে কি আছে?

এই বই”এ differnt story poetry”তে অম্লানজ্যোতি গোস্বামী কবিদের এই ধারায় নিজের জায়গা করে নিয়েছেন। কবি মানচিত্র কারের ভূমিকা পালন করেন , এবং

এমন কবিতা লেখেন যা আপাত দৃষ্টি তে সোজা সাপটা মনে হলেও কবিতাগুলো গভীর ভাবনা প্রজ্ঞা, ও বিস্ময়ের মুহূর্ত ধারণ করে।

বই এর প্রচ্ছদের হলুদ আলোয় আলোকিত জানলা গুলো দেখতে পাই যেগুলোর প্রতিটিতে আমরা দেখতে পাই একই সময় ও অঞ্চলে বসবাসকারী

একাকী ছন্দে মগ্ন মানুষের ছায়া মূর্তি। লেখক গোস্বামী এই ভাবেই আমাদের পরিচিত শহরের দৈনন্দিন চরিত্রগুলোর দ্রুত ভাববাদী চিত্র

তুলে ধরে। এই বইয়ের কয়েকটি শক্তিশালী কবিতা পুরান ও স্মৃতির গভীরে প্রোথিত যেখানে ব্যক্তিগত ও সমষ্টিগত ইতিহাস অপ্রত্যাশিত ও গীতিময় ভঙ্গিতে সংঘর্ষে লিপ্ত।

এমন এক সময় যখন সত্য ও কল্প কাহিনীর মধ্যে প্রায়সই মতপার্থক্য ফুটে ওঠে, এবং যখন ইতিহাস এক বিতর্কিত ক্ষেত্রে পরিণত হয় তখন কবি গোস্বামী পুরানের সেই আলোড়ন সৃষ্টিকারী শক্তিকে তুলে ধরেছেন।https://inlaksfoundation.org/community/updates/scholar-update-amlanjyoti-goswami/

এই বইয়ের প্রথম কবিতা “Histry points” একটি আবাহনের মত শোনায় , যার লাইনগুলো এইরকম”I like the kind of history that passes from mouth to mouth like a long curve line /zigzagging across the years a river that grows with time”

A different story poetry আমার প্রিয় জায়গা?

স্পন্দিত নগর দৃশ্য(pulsing cityscapes)

ইতিহাস নিয়ে এই আলোচনাটি কবি উত্তর পূর্বিয় অঞ্চলে পুর্ব পূরুষ দের কারণে আরো জটিল হয়ে উঠেছে, যেখানে ভবিষ্যতের কোনো খবর না থাকার কারণে কবিতা গুলোকে

এক ভুতুড়ে অন্তর মুখিতা দান করেছে। যেমন ভূপাল গ্যাস দুর্ঘটনা কে কেন্দ্র করে লেখা “ফাইনাল সেটেলমেন্ট” এর মত কবিতা পাঠক দের স্মৃতিতে বিস্তৃত, রক্তাক্ত, ইতিহাস, জন স্মৃতিতে ফিরিয়ে আনে।

Author Amlanjyoti Goswami holding his book A Different Story in a natural outdoor setting. A professional promotional author photo showcasing the book cover, perfect for book reviews, author interviews, publisher websites, Amazon author pages, Goodreads profiles, and literary marketing
Amlanjyoti Goswami (image source: google images)

গোস্বামীর শক্তি মূলত মানবিয় ভঙ্গুরতা ও উপলব্ধির মধ্যে নিহত। তার মায়ের মৃত্যু নিয়ে লেখা কবিতা গুলো সংযমের কারণে শক্তিশালী ও মর্মস্পর্শী।”graduatation day”নামক কবিতায় এক নাতনির সমাবর্তন অনুষ্ঠানের পাশাপাশি তার দিদিমার ডাল চাওয়ার আবদার কে তুলে ধরা হয়েছে।

যেখানে দিদিমা বলেন “”more dal please “। কবি এখানে আনুষ্ঠানিকতা ও জীবনধারণের মধ্যে এক মৃদু বৈপরীত্য তুলে ধরেছেন, যেখানে আমরা দেখতে পাই

সমান্তরাল জীবন যাপনকারী দুজন মানুষ ছোট বড় নানা অঙ্গভঙ্গির মাধ্যমে নিজেদের মধ্যে কিভাবে অর্থ নির্মাণ করেছেন।

A different story poetry নিয়ে আমার শেষ কিছু কথা?

এই বইটা নিয়ে আমি একটা কথাই বলবো পাঠক দের একটাই কথা মনে আরো পরিমার্জিত নির্বাচন হলে বইটা আরো ভালো হতো।

বইয়ের জোরালো পংক্তি গুলোর পাশাপাশি কম স্মরণীয় পংক্তিগুলো পালাবদল ২০০ টিরও বেশি কবিতা দিয়ে ভরা বইটিকে বেশ ম্লান করে দিয়েছে।

তবুও এই বইয়ের দ্বারা লেখক গোস্বামী এমন একজন কবি হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন যে নির্মোহ ভাবে পর্যবেক্ষণ করতে পারে,

মন দিয়ে সব কথা শুনতে পারে। এই জন্যই গোস্বামী তার চারিপাশের শহর, স্পন্দনশীল ইতিহাস , এবং মানুষের মাঝে কথা বলা নীরবতার প্রতি সাক্ষ্য বহন করেন ।

 

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *