নিজের বয়ফ্রেন্ডের সাথে ঘুরতে গিয়ে কোথায় হারিয়ে গেলে নিশা .নিজের বয়ফ্রেন্ড ঋষি এর সাথে হিমাচল,
প্রদেশ এর একটা রিসর্ট ঘুরতে গিয়ে কি হলো নিশার। পুলিশ অফিসার রঘু তদন্ত করতে আসে, আর এক এক করে এমন সব সত্য
উদঘাটনার উদঘাটন হয়, যার জন্য একদম তৈরি ছিল না এই বই এর পাঠকরা।যে nisha হারিয়ে গেলো, তাকে কি সত্যি খুজে পাওয়া গেল নাকি ?
সে চিরতরেই হারিয়ে গেল, তার এই হারিয়ে যাওয়ার পিছনে রহস্যটা কি? সে কি কিডন্যাপ হলো নাকি সে নিজে থেকেই সবার আড়ালে চলে গেল ।নাকি অন্য কিছু চলো দেখে নেওয়া যাক।
নিজের বয়ফ্রেন্ডের সাথে ঘুরতে গিয়ে কোথায় হারিয়ে গেল নিশা?
গল্পের প্রথমে আমরা দেখতে পাই নিশা কে তার বয়ফ্রেন্ড ঋষি এর সাথে গাড়ি করে। হিমাচল প্রদেশ এর writers hill নামক একটা জায়গায় যেতে। ঋষি গাড়ি চালাচ্ছে আর নিশা,
এরকম মন মরা হয়ে বসে রয়েছে ঠিক সেই সময় হঠাৎ করেই একটা বিড়াল রাস্তা কাটে ওদের, ঋষি গাড়িতে ব্রেক মারতেই নিশা হঠাৎ চমকে ওঠে। বিড়াল দেখেই ও বলে ওঠে
নিশ্চয় খারাপ কিছু হতে চলেছে তাদের এই ট্যুর এ। খারাপ টা কি? নিশা কি আগে থেকেই বুজতে পেরেছিলো যে ও এখানে নিজের প্রেমিক এর সাথে ঘুড়তে এসে ওর সাথে খারাপ কিছু হবে?
H2.নিজের বয়ফ্রেন্ডের সাথে ঘুরতে এসে কোথায় হারিয়ে গেল নিশা?
দেখো এই বইয়ের কাহিনীর নায়ক নায়িকা হলো নিশা আর ঋষি আর বেশ কিছুটা অবনী এর।। এরপর নিশা আর ঋষি তারা যখন writers hill এ ঘুড়তে যায় তখন এই গল্পে আরো নতুন কিছু চরিত্রের সাথে পরিচিতি হই, ,
যেমন বাবু, আর মনি, আর তাদের অন্ধ মেয়ে মীনা, আর একটা কাপল রয় ও মনিকা । একজন লেখক anand। গল্প যত এগোতে থাকে আমরা চরিত্র গুলোর ডার্ক সিক্রেট সম্পর্কে জানতে পারি।
প্রথমে আসে rishi,nisha,avani এর চরিত্র?
গল্পে , ঋষি, নিশা couple। নিশার বাবা দিল্লি এর একজন এম.এল. এ আর ঋষি একজন মধ্যবিত্ত পরিবারের ছেলে।
নিশার সাথে ঋষির আলাপ হয় একটা ডেন্টিস্ট এর কাছে গিয়ে। যেখানে নিশা একজন অ্যাসিটেন্ট এর কাজ করতো।
https://www.goodreads.com/en/book/show/52083303-girl-who-disappeared
সেখান থেকেই তাদের আলাপ তারপর প্রেমের শুরু।এদিকে অবনী শুধু মাত্র ঋষির প্রতিবেশী। ঋষি একটু বন্ধুর মতই মেশে।
দুজনের ফ্ল্যাট পাশাপাশি। সেই হিসেবে যতটা আলাপ। যতটা কাছে আসা ততোটা বন্ধুত্ব। কিন্তু এই বন্ধুত্ব যেন অভিশাপ হয়ে আসে ঋষি এর জীবনে।
অবনী মনে মনে ভালো বেশে ফেলেছে ঋষি কে। ঋষি এর উপর ও এত টাই possesive যে ঋষি এর পাশে কাউকে ঘেঁষতে দেয়না। ঋষি অনেক বার অবনী বুঝিয়েছে যে ও ওর ভালো বন্ধু, এর বেশী কিছু না।
তবুও কোনো কিছুতেই বুঝতে নারাজ অবনী। ওর ঋষি কেই চাই। এমন কি অবনী, ঋষি এর প্রেমিকা নিশা কে একদম দেখতে পারেনা। একদিন তো নিশা কে ঋষির ফ্ল্যাট এ ঢুকতে দেখে ওর উপর অ্যাটাক করে বসে অবনী।
কোনো রকমে অবনী এর হাত থেকে নিশা কে বাঁচায় ঋষি। এইভাবে একটা সময় অবনী এর সামনে নিশা এর ঋষি মেলামেশা ভয়ানক হয়ে দাড়ায়। অবনী এর হাত থেকে এক রকম বাঁচার জন্যই
আর একটু নিজেদের মধ্যে quality টাইম কাটানোর হিমাচল প্রদেশ এর এই রিসর্ট এ সময় কাটাতে আসে ঋষি আর নিশা। যদিও এখানে এসে ঋষি আর নিশা একটাই কথা ভাবতে থাকে
কি ভাবে অবনী এর হাত থেকে পার্মানেন্টলি বাচা যায়। ওরা কি সত্যিই পারবে অবনী এর হাত থেকে নিজেদের সম্পর্ককে বাঁচাতে, নাকি ওদের সম্পর্কটা শেষ হয়ে যাবে অন্য একটা মেয়ের জন্য?
লেখক আনন্দ এর চরিত্র?
গল্পে দেখতে পাই আনন্দ এই রিসর্ট এ প্রায় এক মাস ধরে আছে। এবং সে একটা গল্প লিখছে, তার বাবা নেই , মায়ের সাথে থাকে সে, মা ই তাকে মোটিভেট করে। তার একটা প্রেমিকা আছে।
গল্প যত এগোতে থাকে তত দেখতে পাই যে আনন্দ একটা মানসিক রোগে আক্রান্ত। সে ভালো লেখক কিন্তু তার আদতে কোনো প্রেমিকা নেই। সব টাই তার মনের তৈরী। তার বাবা তাকে,
ছেড়ে অনেক দিন আগেই দুবাই তে চলে যায়, নতুন সংসার পাতে।তার মা তাকে ছোটো বেলা থেকে মানুষ করেছে। তার মা তাকে সব সময় মোটিভেট করত। তার মা ও এক সময় তাকে,
ছেড়ে চলে যায়, তারপর এক অদ্ভুত মানসিক রোগে আক্রান্ত হয় আনন্দ।
রয় ও মনিকা কেমন?
এরা যেন একে অপরের made for each other।কিন্তু প্রফেশনালি এরা চোর। রয় ও মনিকা এর জন্য সব কিছু করতে পারে। ভালোবাসা এত টাই যে নিশা এর হাতে থাকা
Cartear এর ঘড়ি রয় এর কাছে চায় মনিকা। রয় এক রকম কায়দা করে সেটা নিশা এর হাত থেকে সেটা চুরি করে সেটা মনিকা কে দেয়।
এরপরে মনিকা এর নজর যায় নিশার এর ব্যাগ এর উপর, সেটা রয় নিতে পারল কিনা জানতে পারবে পরে ।
মীনা ও তার মা বাবা মণি ও বাবু:
মীনা ছোটো থেকেই অন্ধ, সে স্কুল এ যায়না, কারণ কাছের স্কুল টাও অনেক দূরে। তাই তার পক্ষে জার্নি করে যাওয়া এক্ষেত্রে অসম্ভব।
সে মা বাবা কে অতিথিদের সেবার কাজে সাহায্য করে। জন্মান্ধ হওয়ার জন্য ছোট থেকেই অবসাদে ভোগে মীনা। যদিও অর মা ওকে সব সময় মোটিভেট করে।
এই বলে যে এই পৃথিবীর বেশির ভাগ টাই খারাপ, তাই সে অন্ধ হয়ে ভালো হয়েছে, সে স্পেশাল চাইল্ড। ভগবান তাকে স্পেশাল ভাবে তৈরি করেছে।
এরপরে আরোও একটা পুলিশ এর চরিত্র আছে, যার নাম রঘু, সেই পুলিশ অফিসার যে নিশা অদৃশ্য হয়ে যাওয়ার পর তদন্ত করতে আসে।
নিশার cartear এর ঘড়ি চুরি?
সকালের writers hill resort এর ব্রেকফাস্টে এ আমরা দেখতে পাই নিশা আর ঋষি কে। সেখানে আসে লেখক আনন্দ ব্রেকফাস্ট করতে আর আসে সেই দু জন couple রয় ও মনিকা।। এর মধ্যে হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়ে রয়।
নিশা ছুটে এসে রয় কে সাহায্য করে। একটু ঠিক হলেই মনিকা, রয় কে নিয়ে নিজের ঘরে চলে যায়। কিন্তু এরই মধ্যে রয় নিজের কাজ সেরে ফেলে। Nisha এর হাত থেকে দামী cartier এর ঘড়ি টা সরিয়ে ফেলে।
নিজের এর সাথে ঘুরতে এসে কোথায় হারিয়ে গেলো নিশা?
নিশার হারিয়ে যাওয়া: ওই রিসর্ট এর একটা রাত, হঠাৎ করে অদ্ভূত সব জন্তু দের আওয়াজ আকাশ ভেদ করে আসা অদ্ভূত একটা আলো, নিশা পুরোপুরি ভ্যানিশ হয়ে গেলো, ওই রিসর্ট থেকে,
সেই আলো দেখে মীনা জ্ঞান হারালো। পরের দিন অফিসার রঘু এলো এই ঘটনার তদন্ত করতে। নিশা কে খুঁজতে গিয়ে ওই রিসর্ট এথাকা সবাই কে জিজ্ঞাসা বাদ শুরু করল রঘু।
এক এক করে সবার পিছনের ডার্ক সিক্রেট বেরিয়ে এলো । রয় আর মনিকা প্রথমে অফিসার রঘু কে মিথ্যে কথা বললেও পরে তারা স্বীকার করে যে তারা আসলে চোর,
এমনকি তারা নিশার হারিয়ে যাওয়া ঘড়ি ও ওদের ঘর থেকে তল্লাশি করে বের করে অফিসার রঘু। তবে নিশার কথা জিজ্ঞেস করতেই ওরা দুজনেই বলে (রয় ও মনিকা) স্বীকার করে
যে ওরা নিশার ব্যাপারে কিছু জানে না। এরপরে রঘু আনন্দ এর ঘরে গিয়ে আনন্দ এর ব্যাপারে আরোও অদ্ভূত কিছু জানতে পারে । আসলে আনন্দ এর কোনো প্রেমিকা নেই, ও একরকম মানসিক,
রোগে আক্রান্ত। অফিসার রঘু আনন্দ এর সাইক্যাট্রিক ডক্টর এর সাথে কথা বলে অনেক কিছু জানতে পারে।ওর বাবা ওকে খুব ছোট বেলায় ওকে আর ওর মা ছেড়ে চলে যায়। আনন্দ একাই বড় হয়েছে ওর মায়ের কাছে।
Anand এর রুম এর ল্যাপটপ এ একটা গল্প দেখতে পায়,অফিসার রঘু, সেই গল্পে হারিয়ে যাওয়া নিশার চরিত্র থাকায় সে আরোও অফিসার অবাক হয়। রঘু জিজ্ঞেস করতেই আনন্দ বলে এটা কাকতালীয়।

অফিসার রঘু এরপর হাসপাতালে যায় আহত মীনা কে দেখতে, সেখানেও বিশেষ কিছু জানতে পারেনা অফিসার।
এরপরে তন্ন তন্ন করে পুরো হিমাচল প্রদেশ খুঁজে ফেলা হয়, জায়গায় জায়গায় নিশার পোস্টার দেওয়া হয় কিন্তু নিশা কে আর খুঁজে পাওয়া যায় না। এইভাবে কয়েক মাস কেটে যায়।
এই কেসটাকে একটা অসমাপ্ত কেস বলি পুলিশ এর ডাইরি ক্লোজ করে দেয়। এরপরে গল্প চলে আসে অনেকদিন পরে।https://wp.me/pbZZh7-3f
কোথায় গেলো নিশা?
আমরা আনন্দ কে আমরা সফল লেখক হতে দেখি। আনন্দ তার লেখা বই ঋষি কে গিফট করে, আর ঋষি আনন্দ কে থ্যাংকস বলে । এরপরে ঋষি কে দেখি সাউথ এর একটা রেল স্টেশন এ।
সেখান থেকে ও যায় নিজের ফ্ল্যাটে, সেই ফ্ল্যাটের দরজা খুলতে দেখি হারিয়ে যাওয়া নিশা কে। এখানে আমরা দেখতে পাই নিশা আর ঋষি কে সুখে সংসার করতে।
নিশার বাবাও জানে এখানে তার মেয়ে ভালো আছে।নিশার হাতে ঋষি আনন্দ এর লেখা বইটা তুলে দেয়।
কি ছিল বইতে?
আনন্দ এর বই পড়ে যেন একরকম চমকে ওঠে নিশা। ওদের অতীতের সেই ঘটনাই যেন হুবহু বই এর আকারে তুলে ধরেছেন আনন্দ। ঋষি এই কথা জানতে পেরে ফোন করে আনন্দ কে , কিন্তু
আনন্দ ব্যপার টা খুব ক্যাজুয়াল নেয়, আর ফোনটা কেটে দেয়। তারপরেই ঋষি ফোন করলেও ওর ফোন তোলেনি। নিশার রীতিমতো ভয় হতে থাকে, যদি অবনী এই বই পড়ে নেয় তাহলে ওদের,
এত দিনের পুরো প্ল্যানটা ভেস্তে যাবে। আবার ওদের মাঝখানে অবনী চলে আসবে। এদিকে গল্পে আনন্দ এর জীবনে আমরা অবনী কে দেখি। যে অবনী অনেকদিন ধরেই সত্যিকারের ভালোবাসা খুঁজছিল,
যে ভালোবাসা ও খুঁজে পেয়েছে লেখক আনন্দ এর মধ্যে। অবনী কথা দেয় যে সে আনন্দ এর এই নতুন বইটা পড়বে।
নিজের এর সাথে ঘুরতে এসে কোথায় হারিয়ে গেলো নিশা?
ওই রিসর্ট এ ঘুরতে আসার পর থেকেই ঋষি আর নিশাকে দেখছিল আনন্দ। দুজনকে ঘরের মধ্যে উদ্বিগ্ন দেখে সাহায্য করতে এগিয়ে এসে পুরোটা জানতে পারে আনন্দ। সেই ঘরে ওই রাতে আসে অন্ধ মেয়ে মীনা।
সে ঋষি এবং নিশাকে সাবধান করে বলে যে সে অদ্ভুত সব অতৃপ্ত আত্মা কে অনুভব করছে যারা নিশাকে আক্রমণ করতে পারে। তখন আনন্দ এই প্ল্যানটা করেছিল। এমন একটা প্ল্যান যাতে সাপ মরলো লাঠিও না ভাঙে।
আসলে এই সব আলো টালো কিছুই না।
এই বই নিয়ে আমার মতামত?
দেখো যখন পড়া শুরু করেছিলাম, বিশেষ করে ওই জায়গা টা যেখানে একটা বিড়াল ওদের গাড়ির সামনে চলে আসাতে নিশা বলেছিল নিশ্চয়ই খারাপ কিছু হতে চলেছে,
ওদের এই ট্রিপে, কিন্তু তারপরে গল্প যত এগোতে থাকলো আর ফাইনালি যখন পুরো বইটার কাহিনী আমার কাছে জানা হয়ে গেল তখন আমার আহামরি কিছু একটা লাগেনি।
একদম সাদামাটা একটা গল্প, যদি গল্পের চরিত্র গুলোর কথা বলি” রয় ” এর চরিত্র আমার একটু বোকা বোকা লেগেছে, যে তার প্রেমিকা মনিকা এর জন্য সবকিছুই করতে পারে,
আর বাকি চরিত্র গুলোর মধ্যে অফিসার রঘু, লেখক আনন্দ, অন্ধ মেয়ে মিনা ও তার বাবা-মা, সবগুলোই ঠিকঠাক প্রত্যেকটা চরিত্রকেই লেখক সুন্দর করে ফুটিয়ে তুলেছে।
তবে এই গল্পটাকে সাসপেন্সে রাখার জন্য একটা অসমাপ্ত গল্পের রূপ দিয়েছেন লেখক। সেই জন্য আমরা দেখতে পাই শেষ মেষ আনন্দর গিয়ে আলাপ হয় অবনী এর সাথে।
আনন্দ যে প্ল্যানটা নিশা আর ঋষিকে বাঁচানোর জন্য করেছিল সেটাই যেন অবনী কে বলে দিতে চায়। তাই আর যাই হোক এই গল্পের শেষটা সাসপেন্স রাখার চেষ্টা করলেও
লেখকের এই চেষ্টা ব্যর্থ হয়েছে। তাই জন্য এই গল্পটাকে আমি 5 এর মধ্যে 3.5 দেবো।
বই: the girl who desappear
Writer: Vikrant Khanna
Rating 3.5/5⭐⭐⭐

